সর্বশেষ

আদালতের রায়

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জের চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গোপালগঞ্জের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানির পর ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কুড়িগ্রামে জোড়া খুন: ২০ বছর পর ১ জনের যাবজ্জীবন, ৪ জনের সাজা

কুড়িগ্রামের রৌমারীতে ২০০৬ সালে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুন মামলায় দীর্ঘ ২০ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে আব্দুল মমিন নামে প্রধান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চারজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে মামলা থেকে খালাস প্রদান করা হয়।

সিলেটে ১৯ বছর পর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সিলেটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় ঘটনার ১৯ বছর পর সুমেল খা (৪১) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়ায় হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে আলোচিত সাহেব আলী হত্যা মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা এই রায় ঘোষণা করেন। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে।

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের পর বিষাক্ত ‘গুল’ খাইয়ে হত্যার দায়ে মো. জিল্লুর মোল্যাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।